মুক্তিযোদ্ধার নামে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুর শহরে মুক্তিযোদ্ধা প্রয়াত শংকর দত্তের নামে একটি সড়কের নামকরণ করা হয়েছে। লক্ষ্মীপুর-চুনাঘাটা সড়ক থেকে পালপালা সংযোগ সড়কটির এই নতুন নামকরণ করা হয়েছে। এর ফলক উন্মোচন উপলক্ষে গত শুক্রবার সন্ধ্যায় লক্ষ্মীপুর পালপাড়ায় বঙ্গবন্ধু সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ফলক উন্মোচন করেন ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবদুল জলিল শেখ। পরে সভায় বক্তব্য দেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার নূর মো. বাবুল, মুক্তিযোদ্ধা কুব্বাত আলী প্রমুখ।  ফরিদপুর অফিস