মুক্তিযোদ্ধার নামে সড়কের নামকরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আখাউড়ার গাজীরবাজার থেকে দুর্গাপুর পর্যন্ত সড়কটি মুক্তিযোদ্ধা দারুল ইসলামের নামে নামকরণ করা হয়েছে। স্থানীয় সাংসদ মো. শাহ আলম গত শুক্রবার দুপুরে মুক্তিযোদ্ধা দারুল ইসলাম সড়কের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। আখাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ বোরহান উদ্দিন ও স্থানীয় লোকজন এ সময় উপস্থিত ছিলেন। প্রায় সাত কিলোমিটার দীর্ঘ সড়কটি দিয়ে আখাউড়া দক্ষিণ ও উত্তর ইউনিয়নের কয়েকটি গ্রামের মানুষ চলাচল করে। সাংসদ শাহ আলম সাংবাদিকদের বলেন, মুক্তিযোদ্ধা দারুল ইসলাম এই এলাকার সন্তান। তিনি ঢাকা শিশু হাসপাতালের সহযোগী অধ্যাপক হিসেবে আমৃত্যু মানুষের সেবা করেছেন। তাঁর অবদান অসামান্য। তাঁকে সঞ্চরণে রাখতে সড়কটি তাঁর নামে নামকরণ করা হয়েছে।