মুক্তিযোদ্ধার পোষ্যদের নিয়োগের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ৫৫টি শূন্য পদে মুক্তিযোদ্ধার পোষ্যদের নিয়োগের দাবি জানিয়েছেন মুক্তিযোদ্ধা অধিকার সংরক্ষণ পরিষদ চট্টগ্রামের সদস্যরা।
তাঁরা এ দাবিতে গতকাল রোববার সকালে নগরের মুরাদপুরের বোর্ড কার্যালয়ে স্মারকলিপি দিতে যান।
এ ব্যাপারে মুক্তিযোদ্ধা অধিকার সংরক্ষণ পরিষদ চট্টগ্রামের অন্যতম সদস্য মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইদ্রিস বলেন, ‘৫৫টি শূন্য পদে নিয়োগের দাবিতে স্মারকলিপি দিতে চেয়ারম্যান মহোদয়ের কক্ষে প্রবেশ করতে চাইলে তাঁর পিএস আমাদের বাধা দেন এবং হেনস্তা করেন। তখন উপস্থিত মুক্তিযোদ্ধারা সবাই বাধ্য হয়ে চেয়ারম্যানের কক্ষে ঢুকে পড়েন এবং তাঁর হাতে স্মারকলিপি তুলে দেন।’
স্মারকলিপিতে অভিযোগ করা হয়, ৫৫টি শূন্য পদে মুক্তিযোদ্ধার পোষ্যদের নিয়োগের ব্যাপারে বোর্ড কমিটি রেজুলেশন করে দিয়েছে। কিন্তু বোর্ডের চেয়ারম্যান তা কার্যকর করছেন না। এতে ১৫ দিনের মধ্যে এসব পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়ার অনুরোধ জানানো হয়। মোহাম্মদ ইদ্রিস অভিযোগ করেন, ‘নিয়োগের ব্যাপারে বোর্ড কমিটির নির্দেশনা উপেক্ষা করে চেয়ারম্যান সাহেব মামলার আসামিসহ অনেক অযোগ্য ব্যক্তিদের নিয়োগ দিয়েছেন।’ তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ১৫ দিনের মধ্যে দাবি পূরণ না হলে অনশনসহ কঠিন কর্মসূচি দেওয়া হবে।