মুক্তিযোদ্ধার বাড়িতে অগ্নিসংযোগ?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের আক্কেলপুরের ভান্ডারীপাড়া গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে মুক্তিযোদ্ধা মাজেদুর রহমানের বাড়িতে প্রতিপক্ষ গতকাল আগুন দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আগুনে তাঁর গোয়াল ও রান্নাঘর পুড়ে গেছে।
প্রতিপক্ষ দাবি করেছে, মাজেদুর নিজেই ঘরে আগুন দিয়ে তাঁদের ফাঁসানোর চেষ্টা করছেন।
এলাকাবাসী জানান, মুক্তিযোদ্ধা মাজেদুরের সঙ্গে তাঁর প্রতিবেশী আনোয়ার পারভেজের জমি নিয়ে বিরোধ ছিল। গতকাল দুপুরে ওই বিরোধপূর্ণ জমিতে থাকা তিনটি গাছ কাটতে শ্রমিক পাঠান প্রতিপক্ষ আনোয়ার। এ সময় মাজেদুর ও তাঁর লোকজনের বাধায় কাটা গাছগুলো আর নিতে পারেননি প্রতিপক্ষ।
মাজেদের স্ত্রী লায়লা অভিযোগ করেন, গাছ কাটতে বাধা দেওয়ায় আনোয়ার সুযোগ বুঝে তাঁদের বাড়িতে আগুন দিয়েছেন। এতে তাঁদের গোয়াল ও রান্নঘর পুড়ে গেছে। আনোয়ার পারভেজ অভিযোগ অস্বীকার করে বলেন, মাজেদুর নিজেই বাড়িতে আগুন দিয়ে তাঁকে ফাঁসানোর চেষ্টা করছেন।