মুক্তিযোদ্ধার বাড়িতে দুর্বৃত্তদের হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার উত্তর বাঁশবাড়িয়া এলাকায় এক মুক্তিযোদ্ধার বাড়িতে গত বুধবার দিবাগত রাতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় হামলাকারীরা গুলি ও ককটেল ছোড়ে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ ঘটনাস্থল থেকে ককটেলের একটি খোসা ও গান পাউডার উদ্ধার করে।