মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জমি নিয়ে বিরোধের জের ধরে সিলেটের বিশ্বনাথে মুক্তিযোদ্ধা ইন্তাজ আলীর বাড়িতে হামলা চালিয়েছে প্রতিপক্ষ। এতে ইন্তাজসহ ১০ জন আহত হয়েছেন। হামলা-ভাঙচুরে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতির দাবি করা হচ্ছে। হামলায় উপজেলার শ্রীধরপুর গ্রামে মুক্তিযোদ্ধা ইন্তাজ আলী, অন্তঃসত্ত্বা মেয়ে আনোয়ারা বেগম, স্ত্রী সুন্দই বিবিসহ ১০ জন আহত হন। গুরুতর আহত অবস্থায় আনোয়ারা বেগমকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মুক্তিযোদ্ধা ইন্তাজ আলী বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন। পুলিশ মামলার প্রধান দুই আসামি জমির আলী ও আমির আলীকে আটক করেছে। মুক্তিযোদ্ধা ইন্তাজ আলী বলেন, ‘আমাকে হত্যা করে আমার জায়গাজমি দখল করার জন্য জমির-আমিরসহ অন্যরা অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে আমার ওপর হামলা করেছেন।’বিশ্বনাথ থানার এসআই শাহাজ মিয়া বলেন, অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।