মুক্তিযোদ্ধার বিরুদ্ধে পুলিশের মিথ্যা মামলা প্রত্যাহার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযোদ্ধা ও ময়মনসিংহের তারাকান্দা থানায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি কমরেড আবুল হাসেমকে (৬৫) তারাকান্দা থানার পুলিশ মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করে থানাহাজতে নির্যাতনের প্রতিবাদে চার দফা দাবিতে সিপিবি ময়মনসিংহ জেলা শাখা সংবাদ সম্মেলন করেছে।গতকাল সোমবার দুপুরে শহরের মালগুদাম পার্টির নিজস্ব কার্যালয়ে সিপিবি ময়মনসিংহ জেলা সংসদের সাধারণ সম্পাদক এমদাদুল হক লিখিত বক্তব্যে বলেন, ৬ ফেব্রুয়ারি রাতে এক বিরোধপূর্ণ জমিতে পুলিশের উপস্থিতিতে জনৈক রফিকুল ইসলামের লোকজন বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করছিল। আর এ সময় গ্রামবাসীর সহযোগিতায় আবুল হাসেম বাধা দিলে পুলিশ ক্ষিপ্ত হয়ে চলে আসে। পরে ৮ ফেব্রুয়ারি দিবাগত রাতে তারাকান্দা থানার এসআই আ. রাজ্জাকের নেতৃত্বে পুলিশ গোপালপুর এলাকায় গিয়ে আবুল হাসেমসহ আরও ছয়জনকে গ্রেপ্তার করে নিয়ে আসে। এরপর রাতে তারাকান্দা থানায় চোখে কালো কাপড়ে বেঁধে আবুল হাসেমকে অমানুষিক নির্যাতন করে এসআই আ. রাজ্জাক।মুক্তিযোদ্ধা আবুল হাসেমের সঙ্গে গ্রেপ্তার হওয়া নূরুল আলম (৪৫), আজিজুল হক (৫২) ও অষ্টম শ্রেণীপড়ুয়া স্কুলছাত্র শাহ এনামুল গতকাল সোমবার সকালে আদালত থেকে জামিনে মুক্তি পেয়ে সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে তাঁদের সামনে থানাহাজতে আবুল হাসেমকে নির্যাতনের বর্ণনা দেন।সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ময়মনসিংহ আইনজীবী সমিতির সাবেক সভাপতি আনিসুর রহমান খান, মানবাধিকার কমিশনের সভাপতি এ এইচ এম খালেকুজ্জামান, কৃষক সমিতির সভাপাতি শাহ আসাদুজ্জামান, জেলা নাগরিক আন্দোলনের সাধারণ সম্পাদক নূরুল আমিন কালাম, মহিলা পরিষদের সভাপতি ফেরদৌস আরা হেলেন, সিপিবির নেতা বাহার মজুমদার, আবদুর রব মোশাররফসহ সিপিবির অন্যান্য অঙ্গসংগঠনের নেতারা।