মুক্তিযোদ্ধার সম্মানে তিন দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী শুরু আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মওলানা ভাসানী হলের নিরাপত্তারক্ষী মুক্তিযোদ্ধা জমসেদ আলী ভূঁইয়ার (বীর প্রতীক) সম্মানে তিন দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত জহির রায়হান মিলনায়তনে আজ সোমবার বিকেল চারটায় প্রদর্শনীর উদ্বোধন করা হবে।প্রদর্শনীর উদ্বোধন করবেন বাংলা বিভাগের সভাপতি খালেদ হোসাইন। বিশেষ অতিথি হিসেবে মুক্তিযোদ্ধা জমসেদ উপস্থিত থাকবেন। প্রদর্শনীতে আলোকচিত্রী মঈন খুরশেদের বিভিন্ন সময় তোলা বাংলার সমাজ, সংস্কৃতি, ঐতিহ্য ও প্রকৃতিবিষয়ক আলোকচিত্র প্রদর্শন করা হবে। বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের বাংলা সংসদ আয়োজিত এ প্রদর্শনী আগামী বুধবার পর্যন্ত চলবে। এ প্রদর্শনী থেকে উপার্জিত অর্থ মুক্তিযোদ্ধা জমসেদের হাতে তুলে দেওয়া হবে।