মুক্তিযোদ্ধার স্বীকৃতি পেলেন প্রিয়ভাষিণী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুক্তিযোদ্ধা (বীরাঙ্গনা) হিসেবে স্বীকৃতি পেলেন ফেরদৌসী প্রিয়ভাষিণী। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত গেজেট ইতিমধ্যে প্রকাশিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের সভায় জানানো হয়, ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণীর করা আবেদনের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন, ২০০২-এর ৭(ঝ)-এর ধারা অনুসারে মুক্তিযোদ্ধা (বীরাঙ্গনা) হিসেবে স্বীকৃতি পেলেন প্রিয়ভাষিণী। এর আগে এই স্বীকৃতি পেতে ১২২ জন বীরাঙ্গনা আবেদন করেন। গত এপ্রিলে আবেদন করেন ফেরদৌসী প্রিয়ভাষিণী।