মুক্তিযোদ্ধারা না জিতলে পরিস্থিতি ভয়াবহ হবে: আইন প্রতিমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, আগামী নির্বাচনে মুক্তিযোদ্ধারা জয়লাভ করতে না পারলে ভয়াবহ 
পরিস্থিতির সৃষ্টি হবে। কিন্তু ঐক্য ছাড়া জয়লাভ করা সম্ভব নয়।
গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের ঢাকা জেলা ইউনিট কমান্ড ও ঢাকা মহানগর
মুক্তিযোদ্ধাদের উদ্যোগে আয়োজিত ‘বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে মুক্তিযোদ্ধাদের করণীয়’ শীর্ষক আলোচনা
সভায় প্রতিমন্ত্রী এ কথা বলেন।
প্রতিমন্ত্রীর বক্তব্যের সময় উপস্থিত মুক্তিযোদ্ধারা বিভিন্ন দাবিদাওয়া নিয়ে হইচই শুরু করলে অনুষ্ঠানে বিশৃঙ্খলার
সৃষ্টি হয়। পরে তিনি পরিস্থিতি শান্ত করেন।
মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান হেলাল মোর্শেদ খানের বক্তব্যের সময়ও হইচই হয়।