মুক্তিযোদ্ধারা মাঠে নামলে তারা পালানোর পথ পাবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের মুক্তিযোদ্ধা মো. সাখাওয়াত হোসেন সরকার বলেছেন, দেশজুড়ে জামায়াত-শিবির ও তাদের দোসররা যেভাবে নিরীহ মানুষকে আগুনে পুড়িয়ে মারছে, মুক্তিযোদ্ধারা মাঠে নামলে তারা পালানোর পথ পাবে না।
গতকাল বৃহস্পতিবার দুপুরে দিনাজপুর শহরের বালুবাড়ী এলাকায় একটি কমিউনিটি সেন্টারে মুক্তিযোদ্ধাদের সমাবেশে তিনি এ কথা বলেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সদর উপজেলা আওয়ামী লীগ গঠিত নির্বাচন পরিচালনা কমিটি আয়োজিত মুক্তিযোদ্ধাদের ওই সমাবেশে সভাপতিত্ব করেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার সিদ্দিক গজনবী। সমাবেশে প্রধান অতিথি হিসেবে দিনাজপুর সদর-৩ আসনের সংসদ সদস্য ইকবালুর রহিম বক্তব্য দেন। সমাবেশে উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা সাইদুর রহমান, আবদুল ওয়াহেদ, প্রকৌশলী আমজাদ হোসেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান চৌধুরী প্রমুখ।