মুক্তিযোদ্ধাসহ দুই স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় গত বৃহস্পতিবার রাতে ট্রাকের চাপায় একজন মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন। একই রাতে বগুড়ার শিবগঞ্জে একটি অটোরিকশার ধাক্কায় একজন বৃদ্ধা নিহত হয়েছেন। বগুড়া-নগরবাড়ী মহাসড়কের শাহজাদপুর উপজেলার গঙ্গাপ্রসাদ এলাকায় বৃহস্পতিবার রাত ১০টায় একটি ট্রাকের সঙ্গে একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে মোটরসাইকেলের আরোহী শাহজাদপুর পৌর শহরের দাড়িয়াপুর মহল্লার মুক্তিযোদ্ধা মো. লুৎফর রহমান চৌধুরী (৫৯) সড়কে পড়ে গিয়ে ট্রাকের চাপায় মারা যান। শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিমউদ্দীন সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।বগুড়ার শিবগঞ্জ উপজেলার জয়পুরহাট-বগুড়া সড়কের হরিপুর এলাকায় বৃহস্পতিবার রাতে অটোরিকশার ধাক্কায় ছামেতন বিবি (৬৫) নিহত হন। তিনি উপজেলার হরিপুর গ্রামের ময়েজউদ্দিনের স্ত্রী।