মুক্তির দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেলিভিশন মালিক সমিতির সভাপতি ও এনটিভির চেয়ারম্যান মোসাদ্দেক আলীর মুক্তির দাবিতে নীলফামারীতে মানববন্ধন করেছে নীলফামারী জেলা টেলিভিশন সাংবাদিক ফোরাম। গতকাল শনিবার বেলা ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত শহরের স্বাধীনতা স্মৃতি অম্লান চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে টেলিভিশন সাংবাদিক ছাড়াও বিভিন্ন প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকেরা অংশ নেন। এ সময় মাছরাঙা টিভির নীলফামারী প্রতিনিধি ও নীলফামারী টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি মঞ্জুরুল আলম, এনটিভির নীলফামারী জেলা প্রতিনিধি মোস্তফা আবীদ প্রমুখ বক্তব্য দেন। বক্তারা অবিলম্বে মোসাদ্দেক আলীর মুক্তির দাবি জানান।