মুক্তির দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জিয়াউর রহমানের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে গতকাল মঙ্গলবার মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বেলা ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচির আয়োজন করে জেলা ছাত্রলীগ। ঘণ্টাব্যাপী মানববন্ধনে জেলা ছাত্রলীগের সহসভাপতি মিনহাজ হকের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফাইজার রহমান, বর্তমান কমিটির সহসভাপতি শামীম রেজা, সাধারণ সম্পাদক আরিফুর রেজা, যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ, সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রিপন, ভোলাহাট উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান প্রমুখ।