মুক্তির দাবিতে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ঝালকাঠির রাজাপুর উপজেলা আওয়ামী লীগরে সাবেক সভাপতি এম এ হান্নান ফিরোজের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টায় উপজেলা আওয়ামী লীগ আয়োজিত বিক্ষোভ মিছিলটি বাইপাস মোড়ে উপজেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে শুরু হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে থানার সামনে সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক খায়রুল আলম, সাবেক উপজেলা চেয়ারম্যান মিলন মাহমুদ, জেলা আওয়ামী লীগের সমাজকল্যাণ সম্পাদক মজিবুল হক প্রমুখ। বক্তারা বলেন, হান্নান ফিরোজ গভীর ষড়যন্ত্রের শিকার। তাঁকে দ্রুত মুক্তি দেওয়া না হলে কঠোর আন্দোলন কর্মসূচি গ্রহণ করা হবে।