মুক্তির দাবিতে বিক্ষোভ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ভালুকা উপজেলা বিএনপির সভাপতি ফখর উদ্দিন আহামেদের মুক্তির দাবিতে গতকাল মঙ্গলবার উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল করেছেন।
বেলা ১১টার দিকে ভালুকা বাসস্ট্যান্ড এলাকার বিএনপির দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের করা হয়। পৌর সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবারও দলীয় কার্যালয়ের সামনে এসে মিছিলটি শেষ হয়। পরে সেখানে সমাবেশে বক্তারা ফখর উদ্দিনের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহার ও তাঁর মুক্তির দাবি জানান।