প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুর সিটি করপোরেশনের মেয়র এম এ মান্নান ও ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাজিব আহসানের মুক্তির দাবিতে গাজীপুর মহানগর ছাত্রদল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। গতকাল রোববার দুপুরে মিছিলটি শহরের রাজবাড়ি সড়কের কেবির মার্কেট এলাকা থেকে শুরু করে শিববাড়ি মোড়ে গিয়ে শেষ হয়। পরে ওই স্থানে এক সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন কাজী আজিম উদ্দিন কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মাহমুদ হাসান।