মুক্তির দাবিতে মিছিল, সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জে বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও জেলা আহ্বায়ক কমিটির সদস্য রফিক চৌধুরীসহ ২৩ জন নেতা-কর্মীর মুক্তির দাবিতে গতকাল সোমবার জেলা শহরে মিছিল ও সমাবেশ হয়েছে। দুপুর ১২টায় শহরের পৌর বিপণি এলাকা থেকে মিছিল বের করেন বিএনপির নেতা-কর্মীরা। পরে আলফাত স্কয়ার এলাকায় সমাবেশ হয়। সমাবেশে সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ ফজলুল হক ওরফে আছপিয়া, জেলা কমিটির আহ্বায়ক নাছির উদ্দিন চৌধুরী, জেলা বিএনপির নেতা রেজাউল হক, এ টি এম হেলাল, আনিসুল হক প্রমুখ বক্তব্য দেন। পুলিশের দায়ের করা একটি মামলায় গত ২৮ আগস্ট রফিক চৌধুরীসহ ওই নেতা-কর্মীরা ধরমপাশার বিচারিক হাকিমের আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। আদালত তাঁদের জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।