মুক্তির পর কারা ফটকে শিবির নেতা আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম মহানগর (উত্তর) ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক নুরুল আমিনকে কারা ফটক থেকে আটক করেছে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার সকালে তাঁকে আটক করে সাতকানিয়া থানার পুলিশ।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের কারাধ্যক্ষ নেছার আলম প্রথম আলোকে জানান, নগরের চারটি মামলায় উচ্চ আদালত থেকে জামিন পান নুরুল আমিন। তাঁকে মুক্তি দেওয়ার আগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিষয়টি অবহিত করা হয়।