মুক্তির পর কারাগারে জামায়াত নেতা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কারাগার থেকে জামিনে মুক্তির ছয় ঘণ্টা পর আরেকটি মামলায় চট্টগ্রাম মহানগর জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক আহসান উল্লাহকে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় তাঁকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের উপকারাধ্যক্ষ জাহেদুল আলম প্রথম আলোকে বলেন, জামায়াত নেতা আহসান উল্লাহকে দুপুরে জামিনে মুক্তি দেওয়া হয়। সন্ধ্যায় পাঁচলাইশ থানার নাশকতার একটি মামলায় তাঁকে আবার কারাগারে পাঠান আদালত।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দিন জানান, জামায়াত নেতা আহসান উল্লাহকে চট্টগ্রাম কারা ফটক থেকে দুপুরে আটক করা হয়। পরে পাঁচলাইশ থানার একটি নাশকতার মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানোর আবেদন করে আদালতে পাঠানো হয়। আদালত ওই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন।