মুক্তির পর কাশিমপুর কারা ফটকে জামায়াতের ১৫ নেতা-কর্মী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে গতকাল বুধবার জামায়াতে ইসলামীর ১৫ নেতা-কর্মীকে জামিনে মুক্তি দেওয়ার পর কারা ফটক থেকে গ্রেপ্তার করা হয়েছে। একই কারাগার থেকে গতকাল বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও ছাত্রদলের সাবেক সভাপতি আজিজুল বারী মুক্তি পেয়েছেন।রাজধানীর উত্তরখান থানা জামায়াতের আমির আলমগীর মো. ইউসুফ জানান, গত জানুয়ারির শেষ দিকে জামায়াতের ওই নেতা-কর্মীদের উত্তরখান এলাকার একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করে পুলিশ। প্রায় ছয় মাস কারাভোগের পর গতকাল জামিনে মুক্তি পান তাঁরা। কিন্তু ঢাকার গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিচয়ে কারা ফটক থেকেই তাঁদের গ্রেপ্তার করে দুটি মাইক্রোবাসে করে নিয়ে যায়। এ সময় কারা ফটকে নেতা-কর্মীদের স্বজনদের জানানো হয়, কারও বিরুদ্ধে মামলা নেই। তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হচ্ছে।