মুখ লুকাল দুটি লজ্জাবতী বানর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হবিগঞ্জের সাতছড়ি জাতীয় উদ্যানে গতকাল শনিবার দুটি বিরল প্রজাতির লজ্জাবতী বানর অবমুক্ত করা হয়েছে।জানা গেছে, মাধবপুরে অবস্থিত জালালাবাদ গ্যাসফিল্ডের নিরাপত্তাপ্রহরী জাহাঙ্গীর আলম বৃহস্পতিবার ভোরে বাসায় ফেরার পথে রঘুনন্দন বনাঞ্চলসংলগ্ন রেললাইনের পার্শ্ববর্তী লোকালয়ে একটি বানর দেখতে পান। তিনি কৌশলে সেটিকে আটক করে বাড়িতে নিয়ে যান। স্থানীয় জনতা আরেকটি বানর আটক করে চুনারুঘাটের পাইকপাড়া থেকে। সাতছড়ি বন্য প্রাণী রেঞ্জ কর্মকর্তা লিয়াকত আলী মোল্লা গতকাল প্রথম আলোকে বলেন, গতকাল বিকেলে বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. মাহবুবুর রহমান আনুষ্ঠানিকভাবে সাতছড়ি বন্য প্রাণী অভয়াশ্রমের গহিন জঙ্গলে বানর দুটিকে অবমুক্ত করেন।