মুখবন্ধনী বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সচেতনতা বাড়াতে এবং স্বাস্থ্যঝুঁকি কমানোর লক্ষ্যে গাজীপুরে কর্মরত ট্রাফিক পুলিশ সদস্যদের মধ্যে মুখবন্ধনী (মাস্ক) বিতরণ করা হয়েছে৷ গত শনিবার দুপুরে পুলিশ সুপারের (এসপি) কার্যালয়ে মুখবন্ধনী বিতরণ করেন এসপি মো. আবদুল বাতেন৷ তিনি বলেন, রাস্তা ও মহাসড়কে কর্মরত অবস্থায় ট্রাফিক পুলিশের সদস্যরা শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে ধুলা ও রোগ-জীবাণু গ্রহণ করেন৷ এতে প্রায়ই তাঁদের স্বাস্থ্য সমস্যায় ভুগতে হয়৷