মুখর ছিল ভৈরব নদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নৌকাবাইচ দেখতে নদের দুই তীরে ভিড় করে হাজারো মানুষ। বাগেরহাট, ২৬ নভেম্বর। ছবি: প্রথম আলো
নৌকাবাইচ দেখতে নদের দুই তীরে ভিড় করে হাজারো মানুষ। বাগেরহাট, ২৬ নভেম্বর। ছবি: প্রথম আলো

কেউ ইঞ্জিনচালিত ট্রলার, নৌকা বা কার্গোতে দাঁড়িয়ে। কেউ কেউ আবার উঁচু ভবনের ছাদে ও গাছে চড়ে বসেছেন। আজ রোববার বিকেলে ভৈরব নদের পাড়ের দৃশ্য ছিল এটি। নৌকাবাইচ প্রতিযোগিতা ভালোভাবে দেখার জন্যই তাদের এত কিছু।

বাগেরহাটের ভৈরব নদের মুনিগঞ্জ সেতুর নিচ থেকে আজ বিকেলে এই প্রতিযোগিতা শুরু হয়। শেষ হয় পৌর পার্ক এলাকায় গিয়ে। প্রতিযোগিতা শুরুর কয়েক ঘণ্টা আগে থেকেই নদের দুই তীরে ভিড় জমায় সাধারণ মানুষ। তাঁরা নেচে-গেয়ে নৌকাবাইচ প্রতিযোগিতা উপভোগ করেন।

টান টান উত্তেজনার মধ্য দিয়ে এক অপরকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা। বাগেরহাট, ২৬ নভেম্বর। ছবি: প্রথম আলো
টান টান উত্তেজনার মধ্য দিয়ে এক অপরকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা। বাগেরহাট, ২৬ নভেম্বর। ছবি: প্রথম আলো

বাগেরহাট পৌরসভার মেয়র খান হাবিবুর রহমানের উদ্যোগে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিভিন্ন এলাকার মোট ১৪টি নৌকা এতে অংশ নেয়। প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে ঝিলাম তালুকদারের নৌকা। দ্বিতীয় হয় ভাই ভাই জলপরী এবং তৃতীয় হয়েছে জহিরুল ইসলাম মিঠুর নৌকা। এ ছাড়া নারীদের চালানো দুটি নৌকা আলাদা প্রতিযোগিতায় অংশ নেয়।

নৌকাবাইচ শেষে প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন।

নদের দুই তীরে উপস্থিত মানুষ হাততালি দিয়ে উৎসাহ যোগায় প্রতিযোগিদের মধ্যে। বাগেরহাট, ২৬ নভেম্বর। ছবি: প্রথম আলো
নদের দুই তীরে উপস্থিত মানুষ হাততালি দিয়ে উৎসাহ যোগায় প্রতিযোগিদের মধ্যে। বাগেরহাট, ২৬ নভেম্বর। ছবি: প্রথম আলো