মুখরক্ষা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এবারের এসএসসি পরীক্ষায় চাঁদপুরের মতলব দক্ষিণ ও মতলব উত্তর উপজেলা থেকে অংশ নেয় ৬৪টি বেসরকারি উচ্চবিদ্যালয়। এর মধ্যে মাত্র একটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শতভাগ পরীক্ষার্থী পাস করেছে। ওই প্রতিষ্ঠানের নাম দ্য কার্টার একাডেমি। এই প্রতিষ্ঠান থেকে ২১ জন পরীক্ষা দিয়ে সবাই পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ১৫ জন, বাকি ছয়জন পেয়েছে ‘এ’ গ্রেড। এবারসহ টানা তিনবার ওই প্রতিষ্ঠান থেকে শতভাগ শিক্ষার্থী এসএসসিতে পাস করে। প্রতিষ্ঠানটির উপাধ্যক্ষ (ভারপ্রাপ্ত) নজরুল ইসলাম বলেন, সবার আন্তরিকতায় ভালো ফল করা সম্ভব হয়েছে।