মুখরিত বালিয়াডাঙ্গা মন্দির প্রাঙ্গণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাজারো পুণ্যার্থীর উপস্থিতিতে মুখরিত হয়ে উঠেছে যশোরের কেশবপুর উপজেলার বালিয়াডাঙ্গা সর্বজনীন দেবালয় (মন্দির) প্রাঙ্গণ। চৈত্র মাসব্যাপী বানেশ্বর শিবের মহাস্নান ও মহাপূজা উপলক্ষে পুণ্যার্থীরা এখানে সমবেত হচ্ছেন।হিন্দু ধর্মাবলম্বীরা পুণ্য অর্জনের জন্য চৈত্র মাসে বিশেষ করে, সোমবারে ভারতের তারকেশ্বরে শিবের মাথায় জল দিয়ে থাকেন। কেশবপুরের বালিয়াডাঙ্গা সর্বজনীন মন্দিরে বানেশ্বর শিবের মূর্তি স্থাপন করায় ভক্তরা এখানে একই উদ্দেশ্যে শিবের মাথায় জল দিচ্ছেন।গত সোমবার প্রায় ১০ হাজার পুণ্যার্থী উপজেলার ত্রিমোহিনী বাজারের পাশ দিয়ে বয়ে যাওয়া কপোতাক্ষ নদে স্নান করে খালি পায়ে ১২ কিলোমিটার হেঁটে এসে বালিয়াডাঙ্গা মন্দিরের শিব বিগ্রহে জল দেন। আগামী সোমবার মহাস্নান ও মহাপূজার মধ্য দিয়ে মাসব্যাপী এই কর্মসূচি শেষ হবে।