মুখে তুলে ইফতার করালেন প্রধানমন্ত্রী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শনিবার তাঁর সরকারি বাসভবন গণভবনে এতিম শিশু, প্রতিবন্ধী শিশু, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও আলেম-ওলামাদের জন্য ইফতারের আয়োজন করেন।

ইফতারের আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন টেবিলে টেবিলে গিয়ে অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। পরে দেশ-জাতির শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়।

ইফতার পর্ব শুরু হলে প্রধানমন্ত্রী এক এতিম শিশুর টেবিলে গিয়ে মায়ের মমতায় তার মুখে ইফতারি তুলে দেন।