প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাগুরার শালিখা উপজেলার শতখালী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হয়েছেন তিন চাচাতো ভাই। দুজন আওয়ামী লীগ ও বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন। তাঁরা হলেন আনোয়ার হোসেন ও মো. মনিরুজ্জামান। দুজনের বাড়ি শতখালী গ্রামে। তাঁদের আরেক চাচাতো ভাই মো. কামাল হোসেন আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। তাঁর বাড়ি কাতলী গ্রামে। তিনজনের বাইরে জাতীয় পার্টি থেকে আবু আয়ুব আনছারী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে মোক্তার আলী প্রার্থী হয়েছেন। মাগুরা প্রতিনিধি|