মুখোশ প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিজয়ের মাস উপলক্ষে রাজবাড়ীতে গতকাল সোমবার বিকেলে দুই দিনের মুখোশ প্রদর্শনী শুরু হয়েছে। সাংস্কৃতিক সংগঠন মঙ্গলনাটের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে প্রদর্শনীর উদ্বোধন করেন জেলা প্রশাসক রফিকুল ইসলাম খান। এ সময় মুক্তিযোদ্ধা ফকীর আবদুল জব্বার, মঙ্গলনাটের সাধারণ সম্পাদক ফকীর জাহিদুল ইসলাম রুমন, জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক আকরাম হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। প্রদর্শনীতে জেলার ৩৫টি সংগঠনের ১১০ জন শিক্ষার্থীর মুখোশ প্রদর্শনী করা হচ্ছে।