মুখোশধারী দুর্বৃত্তের হামলায় ব্যবসায়ী আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধারালো অস্ত্রের আঘাতে মৌলভীবাজারের তরুণ ব্যবসায়ী সজল দাশকে (২৮) গুরুতর আহত করেছে মুখোশধারী দুর্বৃত্তরা। তাঁকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত সোমবার দিবাগত রাতে মৌলভীবাজার শহরের ফরেস্ট অফিস রোডে এ ঘটনা ঘটেছে।সজল দাশের পারিবারিক সূত্রে জানা গেছে, মৌলভীবাজার শহরের জুলিয়া শপিং সিটির নকশী ফেব্রিকসের ব্যবসায়ী সজল দাশ গত সোমবার সকালে দোকানের মালামাল কেনার জন্য ঢাকা গিয়েছিলেন। কেনাকাটা শেষে রাতে তিনি মৌলভীবাজার ফিরে আসেন। রাত দুইটার দিকে বাসায় যাওয়ার সময় ফরেস্ট অফিস রোডের মসজিদের কাছে পৌঁছালে চার-পাঁচজন মুখোশধারী দুর্বৃত্ত তাঁকে আটকে ধারালো অস্ত্র দিয়ে তাঁর ওপর হামলা করে। এতে তাঁর শরীরের বিভিন্ন স্থান ক্ষতবিক্ষত হয়ে যায়।