মুখোশপরা বাহিনীর দ্বিতীয় শীর্ষ নেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় মুখোশপরা বাহিনীর দ্বিতীয় শীর্ষস্থানীয় নেতা আরমান আলীকে গ্রেপ্তার করা হয়েছে। উপজেলার পূর্ব গোপীনাথপুর গ্রামের নিজ বাড়ি থেকে পুলিশ গত সোমবার তাঁকে গ্রেপ্তার করে।পুলিশ জানায়, সহকারী উপপরিদর্শক (এএসআই) বেনু রায়ের নেতৃত্বে একদল পুলিশ দুপুরে আরমানকে গ্রেপ্তার করে। মুখোশপরা বাহিনীতে প্রায় ২০ জন সদস্য রয়েছে। হিমেল এই বাহিনীর প্রধান ও আরমান দ্বিতীয় শীর্ষস্থানীয় নেতা। পুলিশের জিজ্ঞাসাবাদে আরমান জানান, তাঁদের বাহিনীতে নতুন পাঁচজন সদস্য যোগ দিয়েছেন। আরমান সাংবাদিকদের জানান, বাহিনীর প্রধান হিমেল এলাকাতেই আছেন। পত্রপত্রিকায় মুখোশপরা বাহিনীর খবর প্রকাশের পর হিমেল আত্মগোপন করেছিলেন। আক্কেলপুর থানার এসআই রওশন আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আরমানের বিরুদ্ধে চুরি, ডাকাতি, খুন, চাঁদাবাজি, অপহরণসহ ৩২টি মামলা রয়েছে।