মুখ্য সচিবসহ চার সচিব পদে রদবদল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিবসহ জনপ্রশাসনে গুরুত্বপূর্ণ চার সচিব পদে রদবদল করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় গতকাল মঙ্গলবার এসব পদে বদলির বিষয়ে আদেশ জারি করে।
এই চার সচিব পদের মধ্যে প্র্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব করা হয়েছে জনপ্রশাসনসচিব আবদুস সোবহান সিকদারকে। তিনি শেখ ওয়াহিদ উজ জামানের স্থলাভিষিক্ত হলেন। শেখ ওয়াহিদ গতকালই অবসরোত্তর ছুটিতে (পিআরএল) গেছেন। জনপ্রশাসনসচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরীকে। শিক্ষাসচিব করা হয়েছে নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মোহাম্মদ সাদিককে। তাঁর জায়গায় ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পেয়েছেন নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব মো. সিরাজুল ইসলাম।