মুখ্যমন্ত্রী গগৈ বললেন, জমি পাবে আসাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ-ভারত স্থলসীমান্ত চুক্তির লক্ষ্যে ভারতের পার্লামেন্টে সংবিধান সংশোধনী বিল উত্থাপনের প্রতিবাদে আসাম রাজ্যে গত শুক্রবার বন্ধ্ পালন করেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। তবে রাজ্যের মুখমন্ত্রী তরুণ গগৈ বলেছেন, চুক্তি হলে বাংলাদেশের কাছ থেকে ৩৯৭ একর ভূমি পাবে আসাম।
পার্লামেন্টে বিল পেশের প্রতিবাদে আসামে ১২ ঘণ্টার বনেধর ডাক দেয় রাজ্য বিজেপি। তাদের এই কর্মসূচিতে তেমন সাড়া মেলেনি।
বিজেপির দাবি, স্থলসীমান্ত চুক্তি হলে বাংলাদেশের কাছে ১৭ হাজার একর ভূমি হারাবে ভারত। অন্যদিকে ভারত পাবে সাত হাজার একর ভূমি।
ইকোনমিক টাইমস পত্রিকা জানায়, জনগণকে বিভ্রান্ত করে রাজনৈতিক স্বার্থ হাসিল করতেই বিজেপি ও অসম গণপরিষদ (এজিপি) এমন কথা বলছে বলে মন্তব্য করেছেন তরুণ গগৈ।
রাজধানী গোয়াহাটিতে গগৈ সাংবাদিকদের বলেন, মোট ৬৬৫ একর ভূমি নিয়ে বিরোধ রয়েছে। স্থলসীমান্ত চুক্তি হলে বাংলাদেশের কাছ থেকে ৩৯৭ দশমিক ৫ একর ভূমি পাবে আসাম। অন্যদিকে, বাংলাদেশ পাবে ২৬৭ দশমিক ৫ একর ভূমি।