মুগদায় ছুরিকাঘাতে যুবক খুন, আহত ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর মুগদায় গতকাল মঙ্গলবার রাতে ছুরিকাঘাতে সাগর নামের এক যুবক খুন হয়েছেন। একই ঘটনায় শাহীন ও নোমান নামের অপর দুই যুবক আহত হন।মুগদা থানার পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, রাত সোয়া নয়টার দিকে মান্ডা খালপাড় সেতুর কাছে একটি স্কুলের সামনে বসে কথা বলছিলেন সাগর, শাহীন ও নোমান। এ সময় পেছন থেকে কয়েকজন সন্ত্রাসী তাঁদের তিনজনকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে লোকজন তাঁদের উদ্ধার করে রাত পৌনে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। এ সময় জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক সাগরকে মৃত ঘোষণা করেন। অপর দুজন হাসপাতালে চিকিৎসাধীন।সাগরের বাসা মান্ডা খালপাড় সেতুর কাছে। তাঁর বাবার নাম বাবুল মিয়া। সাগর ও শাহীন আরামবাগে ছাপাখানায় কাজ করতেন। নোমান পাইপ মিস্ত্রি বলে পুলিশ জানিয়েছে।