মুগদায় জনতার মুখোমুখি জনপ্রতিনিধি নাগরিক দুর্ভোগ সমাধানের আশ্বাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুগদা এলাকার প্রধান সমস্যা ভাঙাচোরা সড়ক, মশার উপদ্রব, মাদক-সন্ত্রাস ও জলাবদ্ধতা। এ ছাড়া সড়কে নেই পর্যাপ্ত বাতি। রয়েছে গ্যাসলাইনের ত্রুটি, সরু সড়ক ও যানজট। এসব সমস্যার সমাধান হলে একটি সুন্দর পরিবেশে বসবাস করা যাবে বলে জানিয়েছেন এই এলাকার বাসিন্দারা।
গতকাল শনিবার বেলা ১১টায় মুগদা ওয়াসা সড়কে ‘জনপ্রতিনিধি জনতার মুখোমুখি’ শীর্ষক এক অনুষ্ঠানে এসব সমস্যার কথা তুলে ধরেন এলাকার বাসিন্দারা। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ঘোষিত পরিচ্ছন্ন বছর-২০১৬ উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে নাগরিকদের সমস্যার কথা শোনেন ডিএসসিসির মেয়র মোহাম্মদ সাঈদ খোকন এবং ঢাকা-৯ আসনের সাংসদ সাবের হোসেন চৌধুরী। পরে সমস্যা শুনে দ্রুত তা সমাধানের আশ্বাস দেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন এই দুই জনপ্রতিনিধি।
অনুষ্ঠানের প্রথম পর্বে এলাকাবাসী তাঁদের নিজ নিজ এলাকার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।