মুগদায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মুগদায় মান্দা কদমতলী ঝিলপাড় এলাকায় আজ মঙ্গলবার নৌকা ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। এরা হচ্ছে সোনিয়া (১৮) ও মর্জিনা (১৩)।

মুগদা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) এমএ খালেক প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশের ভাষ্য, বেলা সাড়ে এগারোটা থেকে পৌনে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। সোনিয়া ও মর্জিনাসহ ছয় শিশু নৌকায় করে বেড়াতে যায়। হঠাৎ পানি উঠে নৌকাটি ডুবে যায়। এ সময় এলাকাবাসী চারজনকে উদ্ধার করতে সক্ষম হলেও ওই দুই শিশু পানির নিচে তলিয়ে যায়।

পরে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়। শিশু দুটির লাশ মুগদা জেনারেল হাসপাতালে রাখা হয়েছে। সোনিয়া হায়দার আলী হাইস্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী। তবে মর্জিনা সম্পর্কে আর কোনো তথ্য পাওয়া যায়নি।