মুগবীজ বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুগের চাষাবাদ বাড়াতে পাবনার ঈশ্বরদী উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক পর্যায়ের ১৫০ জন কৃষককে গতকাল সোমবার বিনা মূল্যে কৃষি প্রণোদনা দেওয়া হয়েছে। প্রণোদনা হিসেবে প্রত্যেক কৃষককে দেওয়া হয়েছে পাঁচ কেজি মুগডালের বীজ ও ২০ কেজি সার। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। দুপুরে উপজেলা উদ্যান নার্সারিতে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও জাহিদ নেওয়াজ।