মুচলেকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় পার্টির চট্টগ্রাম মহানগর কমিটির সাবেক সভাপতি সোলায়মান আলম শেঠের ছেলে ওয়াজের আলম শেঠকে মুচলেকা নিয়ে ছেড়ে দিয়েছে পুলিশ। গত শুক্রবার দিবাগত রাত সাড়ে তিনটায় চট্টগ্রাম নগরের ইস্পাহানী মোড়ে তাঁকে আটক করে পুলিশ। তাঁর গাড়িতে ইয়াবা সেবনের সরঞ্জাম পাওয়া গেছে। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জসীম উদ্দীন প্রথম আলোকে বলেন, ওয়াজেরের গাড়িতে ইয়াবা সেবনের সরঞ্জাম পাওয়া গেছে। তবে কোনো মাদক না পাওয়ায় তাঁর চাচা ওয়াহিদুল আলম শেঠের জিম্মায় তাঁকে ছেড়ে দেওয়া হয়। জানতে চাইলে সোলায়মান শেঠ প্রথম আলোকে বলেন, ‘বন্ধুর প্ররোচনায় আমার ছেলে একসময় প্রভাবিত হয়েছিল। এখন সে ভালো আছে।’