মুচলেকা দিয়ে এক প্রতারক মুক্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম আদালতে আশফাক (৫০) নামের এক প্রতারককে আটক করে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। গতকাল রোববার বিকেলে জেলা আইনজীবী সমিতি তাঁকে আটক করে ভবিষ্যতে আদালতে প্রতারণা করতে আসবেন না—এ রকম অঙ্গীকার নিয়ে ছেড়ে দেন। জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মোহামঞ্চদ কামাল উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘কখনো মন্ত্রীর আত্মীয়, কখনো পুলিশ কর্মকর্তার আত্মীয় পরিচয় দিয়ে আদালতে দীর্ঘদিন ধরে বিচারপ্রার্থীদের সঙ্গে প্রতারণা করে আসছেন আশফাক। মামলায় রায় পক্ষে এনে দেওয়ার কথা বলেও অনেক লোকের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নিয়েছেন।’ আদালত প্রাঙ্গণকে প্রতারকমুক্ত করার অংশ হিসেবে আশফাককে আটক করা হয়। পরে মুচলেকা নিয়ে তাঁকে ছেড়ে দেওয়া হয়।