মুচলেকা দিয়ে ছাড়া পেলেন তিনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বন্দরের ৪ নম্বর ফটকে একজন নিরাপত্তা পরিদর্শকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে নিরাপত্তাকর্মীদের হাতে আটক ছাত্রলীগের সাবেক এক নেতা মুচলেকা দিয়ে ছাড়া পেয়েছেন। গতকাল রোববার এ ঘটনা ঘটে।
বন্দর সূত্র জানায়, গতকাল বিকেলে বন্দরে পণ্য ওঠানো-নামানোর যন্ত্রচালক রাফি খান মোটরসাইকেল নিয়ে বন্দরের সংরক্ষিত এলাকায় প্রবেশের সময় নিরাপত্তাকর্মীরা অনুমতিপত্র দেখতে চান। তিনি অনুমতিপত্র দেখাতে অপারগতা প্রকাশ করায় তাঁর সঙ্গে নিরাপত্তা পরিদর্শক মাহবুবুর রহমানের বাগিবতণ্ডা হয়। রাফি খান বিষয়টি ছাত্রলীগের নগর কমিটির সাবেক সদস্য মেজবাহ উদ্দিন মোরশেদকে জানান। পরে মেজবাহর নেতৃত্বে ছাত্রলীগের সাত-আটজন কর্মী নিরাপত্তা বিভাগের ভবনের নিচতলায় মাহবুবুর রহমানের ওপর চড়াও হন। এ সময় সেখান থেকে মেজবাহকে আটক করে নিরাপত্তা বিভাগের পরিচালকের কক্ষে নিয়ে যান নিরাপত্তাকর্মীরা। খবর পেয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলামসহ পুলিশ সদস্যরা সেখানে যান।