মুচলেকা নিয়ে সন্দেহভাজন তিনজনকে ছাড়া হলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুরের গাংনীতে সন্দেহজনক আচরণের জন্য আটক করা তিনজনকে ছেড়ে দেওয়া হয়েছে। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, অভিযানে আটক করা তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছিল। কিন্তু তাদের সংশ্লিষ্টতার বিষয়টি পাওয়া যায়নি। গতিবিধি সন্দেহ হওয়ায় ধরা হয়েছিল। পরে মুচলেকা দিয়ে রাত ১০টা ২০ মিনিটে ছেড়ে দেওয়া হয়েছে। তারা হলের মাবিয়া খাতুন, তাঁর মেয়ে আসমা খাতুন ও বাড়িওয়ালার ছেলে হাসিব। 

শনিবার সকালে মেহেরপুরে গাংনী উপজেলার বামনদি এলাকায় একটি বাড়ি ঘিরে রাখে পুলিশ। সেখান থেকে ওই তিনজনকে আটক করা হয়।