প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের শুকদেবনগর গ্রামে দুই পক্ষের সংঘর্ষে মদদ দেওয়ার অভিযোগে ইউনিয়ন বিএনপির সভাপতি একলিম মোল্লাকে (৪৫) গত মঙ্গলবার সন্ধ্যায় গ্রামের বাড়ি থেকে আটক করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল বুধবার দুপুরে স্থানীয় ইউপি চেয়ারম্যান শাহ মো. মঞ্জুর জিম্মায় মুচলেকা নিয়ে পুলিশ একলিমকে ছেড়ে দেয়। এদিকে গতকাল সকালে শুকদেবনগর গ্রামে বিবদমান দুই পক্ষ আবার সংঘর্ষে জড়িয়ে পড়ে। উভয় পক্ষের ১০টি বাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে।