মুছাপুর ইউনিয়নের উপনির্বাচন ৩০ অক্টোবর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনের ভোট গ্রহণ আগামী ৩০ অক্টোবর অনুষ্ঠিত হবে। গতকাল রোববার দুপুরে নারায়ণগঞ্জ জেলা নির্বাচন অফিস এ উপনির্বাচনের তফসিল ঘোষণা করেন।জেলা নির্বাচন কর্মকর্তা ফরহাদ হোসেন জানান, ৩০ অক্টোবর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ২৯ সেপ্টেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ, ৩০ সেপ্টেম্বর বাছাই ও ৪ অক্টোবর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন।গত ২৯ জুন বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নসহ মোট পাঁচটি ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে আনোয়ার হোসেন নামের এক ব্যক্তি চেয়ারম্যান পদে বিজয়ী হন। গত ২৪ জুলাই বন্দর উপজেলার মদনপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় তাঁর মৃত্যু ঘটলে চেয়ারম্যান পদটি শূন্য হয়।