মুজাফফরাবাদ গ্রামের বধ্যভূমি সংরক্ষণের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটিয়ার খরনা ইউনিয়নের মুজাফফরাবাদ বধ্যভূমি সংরক্ষণের দাবি নিয়ে গত ২৭ মে দুপুরে চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক এম এ সালামের সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেছেন সামাজিক সংগঠন সমন্বয়ের কর্মকর্তারা।
এম এ সালাম বলেন, ‘বর্তমান সরকার স্বাধীনতা আন্দোলনে পাক হানাদার বাহিনী ও তাদের এ দেশীয় দোসরদের হাতে নিহত ব্যক্তিদের স্মৃতি রক্ষার্থে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। তাই যত দ্রুত সম্ভব মুজাফফরাবাদ গ্রামের বধ্যভূমি সংরক্ষণের উদ্যোগ নেওয়া হবে।’
এ সময় উপস্থিত ছিলেন সমন্বয়ের সভাপতি প্রদীপ কর, সাধারণ সম্পাদক বিপ্লব সেন, সাবেক সভাপতি পলাশ দত্ত, সাবেক সাধারণ সম্পাদক জয় প্রকাশ দত্ত, রূপায়ণ বিশ্বাস, শহীদ পরিবারের সন্তান শান্তুনু রায় চৌধুরী, অনীল চৌধুরী, সাগর মজুমদার, সমর বিশ্বাস, রতন কর, সুভাষ বিশ্বাস, সুধীর দত্ত, অপু ঘোষ, কাঞ্চন চৌধুরী, অনুপম ঘোষ নিতাই, তাপস চৌধুরী, সুমন চক্রবর্তী, রিটন বিশ্বাস প্রমুখ। বিজ্ঞপ্তি।