মুজাহিদের কাছে ইসলামি রাজনীতি ইবাদততুল্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আল্লাহর হুকুমে যেমন আমরা ইবাদত করে থাকি, সেভাবে ইসলামি রাজনীতি আমাদের কাছে ইবাদততুল্য। তাই ইসলামি রাজনীতি নিষিদ্ধের চক্রান্ত কিছুতেই মেনে নেব না।’গতকাল সোমবার জামায়াতে ইসলামীর ‘প্রতিবাদ দিবসের’ সমাবেশে দলটির সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ এ কথা বলেন। তিনি বৃহত্তর আন্দোলনের জন্য প্রস্তুত থাকতে নেতা-কর্মীদের আহ্বান জানান।রাজধানীর পল্টন কমিউনিটি সেন্টারে ঢাকা মহানগর জামায়াতে ইসলামী আয়োজিত এ সমাবেশে মুজাহিদ বলেন, সরকার ধর্মীয় রাজনীতি বন্ধের কথা বলে সরাসরি ইসলামের বিরোধিতায় নেমে পড়েছে। ধর্মহীন শিক্ষা ও ইসলামি রাজনীতি বন্ধ একই সূত্রে গাথা বলে তিনি মন্তব্য করেন। বিজ্ঞপ্তি।