মুজাহিদের দাফন ফরিদপুরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুর শহরের পশ্চিম খাবাসপুরে আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের বাড়ির সামনে পুলিশের সতর্ক পাহারা। গতকাল শনিবার রাতে ছবিটি তোলা l প্রথম আলো
ফরিদপুর শহরের পশ্চিম খাবাসপুরে আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের বাড়ির সামনে পুলিশের সতর্ক পাহারা। গতকাল শনিবার রাতে ছবিটি তোলা l প্রথম আলো

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া জামায়াত নেতা আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের দাফনের কার্যক্রম ফরিদপুরে শুরু হয়েছে। মাওলানা আবদুল আলী (মুজাহিদের বাবা) ট্রাস্ট পরিচালিত আদর্শ একাডেমির (আইডিয়াল মাদরাসা) সংলগ্ন জায়গায় তাঁকে কবর দেওয়া হবে। মুজাহিদের পরিবার ও দলীয় নেতারা এ কথা জানিয়েছেন।
পরিবার ও দলীয় নেতা-কর্মী সূত্রে জানা গেছে, ফরিদপুরে এ বিষয়ে দায়িত্ব পালন করছেন জেলা জামায়াতের আমির আবদুত তাওয়াব। ঢাকা থেকে তাঁর সঙ্গে সমন্বয় করছেন মুজাহিদের ভাই ও ফরিদপুর পৌর জামায়াতের নায়েবে আমির আলী আফজল মো. খালেচ।
আদর্শ একাডেমি শহরের পশ্চিম খাবাসপুর মহল্লায় মুজাহিদের পৈতৃক বাড়ি থেকে আনুমানিক ৪০০ গজ দূরে অবস্থিত। স্থানীয় জামায়াতের নেতা-কর্মীদের তত্ত্বাবধানে রাত সোয়া একটার দিকে আদর্শ একাডেমির প্রধান ফটকের ডান পাশে সামনের ফাঁকা জায়গায় কবর খোঁড়ার কাজ শুরু হয়।
মুজাহিদের বাড়ি এবং আশপাশের নিরাপত্তা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থায় থাকতে দেখা যায়।
আওয়ামী লীগের আনন্দ মিছিল: মুজাহিদের ফাঁসি কার্যকর করায় ফরিদপুর শহরে রাতে আনন্দ মিছিল বের করে স্থানীয় আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনগুলো।