মুজাহিদের পক্ষে যুক্তি উপস্থাপন অব্যাহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আইনি বিষয়ে আসামিপক্ষের যুক্তি উপস্থাপন অব্যাহত রয়েছে।বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ গতকাল রোববার যুক্তি উপস্থাপন করেন আসামিপক্ষের প্রধান আইনজীবী আবদুর রাজ্জাক। মুজাহিদ এ সময় আসামির কাঠগড়ায় হাজির ছিলেন। আসামিপক্ষ গতকাল চতুর্থ দিনের মতো যুক্তি দেয়। যুক্তি উপস্থাপন অসমাপ্ত অবস্থায় এই মামলার কার্যক্রম আজ সোমবার বেলা দুইটা পর্যন্ত মুলতবি করেন ট্রাইব্যুনাল।