মুজাহিদের পক্ষে সাক্ষ্য দেবেন তিনজন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামিপক্ষে তিনজনকে সাক্ষ্য দেওয়ার অনুমতি দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। ট্রাইব্যুনাল গতকাল মঙ্গলবার এ আদেশ দেন।গতকাল এই মামলায় রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মোকলেছুর রহমান আসামিপক্ষের দেওয়া ১৩১৫ জন সাক্ষীর মধ্য থেকে সাক্ষীর সংখ্যা নির্দিষ্ট করতে ট্রাইব্যুনালে আবেদন করেন। পরে ট্রাইব্যুনাল তিনজনকে সাক্ষ্য দেওয়ার অনুমতি দেন।তদন্ত কর্মকর্তাকে জেরা অব্যাহত: এই মামলায় রাষ্ট্রপক্ষের শেষ সাক্ষী ও তদন্ত কর্মকর্তা আবদুর রাজ্জাক খানকে জেরা অব্যাহত রেখেছে আসামিপক্ষ। আসামিপক্ষের আইনজীবী সৈয়দ মিজানুর রহমান গতকাল দ্বিতীয় দিনের মতো আবদুর রাজ্জাক খানকে জেরা করেন। এ সময় আসামির কাঠগড়ায় মুজাহিদ হাজির ছিলেন।