মুজাহিদের ফাঁসির রায়ে গণজাগরণ মঞ্চের আনন্দ মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের ফাঁসির রায়কে স্বাগত জানিয়ে চট্টগ্রামের গণজাগরণ মঞ্চ আনন্দ মিছিল করেছে।গতকাল বুধবার নগরের প্রেসক্লাব চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে শহীদ মিনারে গিয়ে শেষ হয়। গতকাল রায় ঘোষণার পর গণজাগরণ মঞ্চের নেতা-কর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ প্রেসক্লাব চত্বরে জড়ো হয়ে স্লোগান দিতে থাকেন। এ সময় জয় বাংলা স্লোগানে মুখর হয়ে ওঠে এলাকা। পরে গণজাগরণ মঞ্চের সমন্বয়কারী শরীফ চৌহানের নেতৃত্বে মিছিল বের করা হয়।মিছিল শেষে শহীদ মিনারে অনুষ্ঠিত সমাবেশে নারীনেত্রী নুরজাহান খান, কমিউনিস্ট পার্টির চট্টগ্রাম জেলা সভাপতি মৃণাল চৌধুরী, উদীচীর চন্দন দাশ প্রমুখ বক্তব্য দেন। বক্তারা বলেন, জাতি রায়ের দ্রুত বাস্তবায়ন চায়। তাঁরা বলেন, গোলাম আযমের রায় নিয়ে জাতি অসন্তুষ্ট। ওই রায়ে জাতির আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি। সেই ব্যথা কিছুটা প্রশমিত হয়েছে মুজাহিদের ফাঁসির রায়ে।