মুজাহিদের সঙ্গে আইনজীবীদের সাক্ষাৎ কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধে গণহত্যার দায়ে ফাঁসির দণ্ড পাওয়া জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মুজাহিদের সঙ্গে তাঁর আইনজীবীরা আগামীকাল শনিবার দেখা করবেন। ফাঁসির চূড়ান্ত রায় পুনর্বিবেচনার আবেদন নিয়ে তাঁরা কথা বলবেন।

আজ শুক্রবার মুজাহিদের আইনজীবী শিশির মনিরের পাঠানো এক খুদে বার্তায় এ তথ্য পাওয়া গেছে। শিশির মনির জানান, তিনিসহ পাঁচজন আইনজীবী আগামীকাল সকাল সাড়ে ১০টায় ঢাকা কেন্দ্রীয় কারাগারে মুজাহিদের সঙ্গে দেখা করবেন।

অন্য আইনজীবীরা হচ্ছেন শিশির মনির, নজরুল ইসলাম, মশিউল আলম, মতিউর রহমান আকন্দ ও গাজী তামিম।

আরও পড়ুন: